যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেফতার

০৮ আগস্ট, ২০২৬

ডাকাতি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মো. জসিম ওরফে সিলেটি জসিম নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। শুক্রবার রাতে ময়মনসিংহের ভালুকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জসিম চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ এলাকার সরাফত আলীর ছেলে।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন জানান, জসিম একটি পেশাদার ডাকাত চক্রের সদস্য।

একটি ডাকাতি মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

তিনি আরও জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা এলাকায় অভিযান চালিয়ে জসিমকে গ্রেফতার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।