৪ এসিকে বদলি, মোহাম্মদপুর-চকবাজার থানায় নতুন ওসি

১০ আগস্ট, ২০২৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার ৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একইসঙ্গে মোহাম্মদপুর ও চকবাজার থানায় দুই ওসিকে পদায়ন করা হয়েছে। 

রবিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক আদেশে তাদের বদলি ও পদায়ন করা হয়।

একটি আদেশে বলা হয়, মতিঝিল জোনের এসি (পেট্রোল) পার্থ প্রতীম বিশ্বাসকে ডিবি লালবাগ বিভাগে, এসি মো. পাভেল হোসেনকে ওয়ারিয়র্স বিভাগের এসি (পেট্রোল-ডেমরা), ফাহাদ বিন সালাউদ্দিনকে এসি (পেট্রোল-মতিঝিল), যাকিয়া তাসনীমকে পিওএম উত্তরা বিভাগে পদায়ন করা হলো।

অপর আদেশে বলা হয়, ডিএমপির প্রকিউরমেন্ট এন্ড ওয়ার্কশপ বিভাগের পরিদর্শক মো. আব্দুল হালিমকে মোহাম্মদপুর থানার ওসি, ডিবি উত্তরা বিভাগের পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন ফারুককে চকবাজার থানার ওসি, মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিনকে ডিবি রমনা বিভাগে ও চকবাজার থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুনকে ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে পদায়ন করা হলো।