স্নাতক পাসে নিয়োগ দেবে আকিজ ডেইরি

১০ আগস্ট, ২০২৬

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ ডেইরি লিমিটেড ‘এক্সিকিউটিভ/জুনিয়র এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

এক নজরে আকিজ ডেইরি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

তথ্যের ধরন

বিবরণ

প্রতিষ্ঠানের নাম

আকিজ ডেইরি লিমিটেড

বিভাগের নাম

ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সপোর্ট

পদের নাম

এক্সিকিউটিভ/জুনিয়র এক্সিকিউটিভ

পদসংখ্যা

৩ জন

চাকরির ধরন

বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন

নারী - পুরুষ

শিক্ষাগত যোগ্যতা

স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর

অভিজ্ঞতা

১ - ৪ বছর

বেতন ও অন্যান্য সুবিধা

আলোচনা সাপেক্ষে

বয়সসীমা

২৬ - ৩৪ বছর

সূত্র

বিডিজবস ডটকম

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন আকিজ ডেইরি লিমিটেড