১০ আগস্ট, ২০২৬
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে আড়াইহাজার বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন আড়াইহাজার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন। তিনি বলেন, বাজারের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় আইন ও বিধিবিধান যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আইন লঙ্ঘনের দায়ে ঢাকা কাবাব রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে অভিযানকালে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে প্রচলিত আইন ও সরকারি নির্দেশনা মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।