১১ আগস্ট, ২০২৬
গাইবান্ধার সাদুল্লাপুরে সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবুল কালাম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম ওই এলাকার মৃত বাবর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে জমিতে পানি দেওয়ার উদ্দেশ্যে সেচপাম্প চালু করতে যান কৃষক আবুল কালাম।
তবে পাম্প চালু হলেও পানি না ওঠায় তিনি পাম্পের কল চেপে পানি তোলার চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি কিংবা আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি।
তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ