নেত্রকোনায় জমি বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

১১ আগস্ট, ২০২৬

 

নেত্রকোনার কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আফতাব উদ্দিনের (৪৫) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন বলে জানা যায়।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (৮ আগস্ট) দুপুরে জমির বিরোধে চাচাতো ভাই ফরিদ মিয়ার সঙ্গে ঝগড়া বাধে। এক পর্যায়ে ভাইয়ের ছুরিকাঘাতে তিনি আহত হলে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সেখানে তিনদিন চিকিৎসা নেয়ার পর আজ আফতাব উদ্দিনের মৃত্যু হয়।

তিনি কেন্দুয়া উপজেলার রোয়াইল বাড়ি ইউনিয়নের ফতেপুর কান্দাপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে ও কৈলাটি ফতেপুর শাখা ডাকঘরের রানার হিসেবে কর্মরত ছিলেন।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মো তরিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর নেত্রকোনার নিজ গ্রামে নিয়ে আসলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।