১২ আগস্ট, ২০২৬
রাজধানীর চকবাজারের সোয়ারীঘাট এলাকায় একটি পলিথিন কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুল্লাহ (১৯) নামের এক যুবক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুল্লাহ ময়মনসিংহের ফুলপুর থানার কোকাইল গ্রামের শামসুল হকের ছেলে।
নিহতের ভাই অলিউল্লাহ জানান, কারখানাটির দ্বিতীয় তলায় সিলিং ফ্যান মেরামতের কাজ করছিলেন হাবিবুল্লাহ।
ফ্যানের তার জোড়া দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে পড়ে যান।পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।