আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মানিক গ্রেফতার

১৪ আগস্ট, ২০২৬

 

হবিগঞ্জ চুনারুঘাট উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মিরাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) ভোর রাতে পাকুরিড়া নিজবাড়ি থেকে চুনারুঘাট থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘মানিক সরকারের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।