আজও সারাদেশে ভারি বৃষ্টির সম্ভাবনা ।।সমুদ্রবন্দরগুলোয়ও ৩ নম্বর সতর্কসংকেত

৩০ জুলাই, ২০২১

আজ শুক্রবারও সারা দেশে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের সমুদ্রবন্দরগুলোয়ও ৩ নম্বর সতর্কসংকেত বহাল আছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

তবে এই ২৪ ঘণ্টা পরবর্তী ২ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।