৩০ জুলাই, ২০২১
গত চার মাসে তালেবানের ২৪ হাজার সদস্য নিহত ও আহত হয়েছেন বলে দাবি করেছে আফগানিস্তানের স্টেট মিনিস্ট্রি ফর পিস অ্যাফেয়ার্স। আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়।
স্টেট মিনিস্ট্রি ফর পিস অ্যাফেয়ার্সের দাবি, সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ে গত চার মাসের ২৪ হাজারের বেশি তালেবান যোদ্ধা নিহত ও আহত হয়েছেন।
দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। এর মধ্যে দেশের প্রায় অর্ধেকেরও বেশি জেলার দখল নিয়েছে তালেবান। সশস্ত্র গোষ্ঠীটির এ অগ্রযাত্রা রুখতে হিমশিম খাচ্ছে আফগান সরকার। গজনি, তখর, কান্দাহার, হেলমান্দ ও বাগলনসহ দেশের বিভিন্ন প্রদেশে এখনও তীব্র লড়াই চলছে।