১৯ আগস্ট, ২০২৬
বেসকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা ১৫ দিনের মধ্যে শুরু করার নির্দেশনা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ নিয়ে আয়োজিত সভায় এ নির্দেশনা দেওয়া হয় বলে সভার একটি সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, সভায় প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা ১৫ দিনের মধ্যে শুরু ও দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা নেওয়ার নির্দেশনা দিয়েছেন মন্ত্রী। মন্ত্রীর নির্দেশনার পর এনটিআরসিএ কর্মকর্তারা ৭ দিনের সময় চেয়েছেন।’
তিনি আরও বলেন, ‘সাত দিনের মধ্যে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের প্রস্তাবনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের দপ্তরে পাঠানো হবে। এরপর সচিব অনুমোদন দিলে মৌখিক পরীক্ষার তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ।’
বলেন, বদলি সফটওয়্যারের রেডি রয়েছে। প্রথমবার সফটওয়্যারে জায়গা কম থাকায় তা আবারও আপডেট করা হয়েছে। এখন পুরোপুরি প্রস্তুত রয়েছে। বদলি কার্যক্রম শুরু ও তারিখ নির্ধারণের জন্য খুব শিগগিরই কারিগরির মহাপরিচালক একটি সভা করবেন। এরপরেই বদলি কার্যক্রম শুরু হবে।’
জানা গেছে, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া চালু করতে গত ২৬ মে বদলি নীতিমালা-২০২৬ জারি করে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, প্রথম যোগদানের পর চাকরিকাল ন্যূনতম দুই বছর পূর্ণ হলে একজন শিক্ষক বদলির আবেদনের যোগ্য হবেন।
নীতিমালা অনুযায়ী, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ সকল এমপিওভুক্ত শিক্ষকের বদলি কার্যক্রম অনলাইনের স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হবে।
একবার বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর সেখানে ন্যূনতম ২ বছর চাকরি সম্পন্ন না করে পুনরায় বদলির আবেদন করা যাবে না। একজন শিক্ষক বা কর্মচারী তার সমগ্র কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলি হওয়ার সুযোগ পাবেন।