রোগীদের বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩

১৯ আগস্ট, ২০২৬

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে রোগী পরিবহন করা একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন।   দুর্ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার ভোরে দেশটির বিআর-৩৭৩ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

প্রাথমিক তদন্তে দেশটির ফেডারেল হাইওয়ে পুলিশ জানায়, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে ঢুকে পড়লে বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। নিহতদের বেশির ভাগই ওই বাসের যাত্রী।

দুর্ঘটনায় ট্রাকচালকও নিহত হয়েছেন। বাসটি ইম্বিতুভা পৌরসভার স্বাস্থ্য বিভাগের এবং রোগীদের পারানার রাজধানী কুরিতিবার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাচ্ছিল।

দুর্ঘটনার পর ইম্বিতুভা শহরে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। উদ্ধার ও তদন্তকাজের কারণে মহাসড়কটি বন্ধ রাখা হয়েছে।