বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের বোনের ইন্তেকাল

২০ আগস্ট, ২০২৬

বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দলটির প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খানের ছোট বোন শিউলী খানম (৫৭) আর নেই। 

বুধবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট শিউলী খানম স্ট্রোকে আক্রান্ত হন। পরে প্রথমে তাকে নেত্রকোনা জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে আইসিইউতে ভর্তি করা হয়। তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল এবং বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়।

শিউলী খানম মাদ্রাসায় পড়াশোনা করেছেন এবং গৃহিণী ছিলেন। তিনি স্বামী, সন্তান, জামাতা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার স্বামী নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে অবসর নিয়েছেন। বড় মেয়ের স্বামী বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হিসেবে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে কর্মরত। এক ছেলে পড়াশোনা শেষ করে ব্যবসা করছেন। ছোট মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। পরিবারের বাসা নেত্রকোনা জেলা শহরে।