ব্রাহ্মণবাড়িয়ায় জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

২০ আগস্ট, ২০২৬

 

ব্রাহ্মণবাড়িয়ায় জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির দায়ে এক মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে জেলিযুক্ত প্রায় ৫০ কেজি ক্ষতিকর চিংড়ি মাছ ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে জেলা শহরের আনন্দবাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম।

অভিযান সূত্রে জানা গেছে, আনন্দবাজারে চিংড়ি মাছের ভেতরে ক্ষতিকর জেলি ঢুকিয়ে বিক্রি করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির প্রমাণ পাওয়ায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রায় ৫০ কেজি জেলিযুক্ত ক্ষতিকর চিংড়ি মাছ জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।