নতুন ফিফা সভাপতির পক্ষে প্রিমিয়ার লিগের সিইও

২০ আগস্ট, ২০২৬

বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর ফিফা সভাপতির পদত্যাগসহ সংস্কাটির প্রশাসনকি সংস্কারের দাবি উঠেছে। এমন পরিস্থিতিতে জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বকে ঘিরে সৃষ্ট অস্থিরতার মাঝে প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স নিজের অবস্থান তুলে ধরেছেন।

তিনি নতুন প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং ফিফার প্রশাসনিক সংস্কার প্রয়োজন বলে মত দিয়েছেন। মাস্টার্স বলেন, এই সংকট ফিফার ক্ষমতার কাঠামো পর্যালোচনার প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে। মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার আগেই এমন কোনো প্রতিদ্বন্দ্বীর এগিয়ে আসা উচিত, যিনি ফুটবলের বিভিন্ন কনফেডারেশনকে ঐক্যবদ্ধ করার মতো প্রস্তাব নিয়ে আসবেন।

সাংবাদিকদের মাস্টার্স বলেন, আমার মনে হয় ১৮ই মার্চের নির্বাচনের আগে নির্ধারিত সময়ের মধ্যে এমন একজন নতুন প্রার্থীকে সামনে আসতে হবে, যিনি নতুন কোনো প্রস্তাব বা ভিন্ন কোনো প্রস্তাব নিয়ে আসবেন, যা কনফেডারেশনগুলোকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হবে বলে আশা করা যায়। আমি মনে করি, সেই প্রস্তাবের একটি অংশ হওয়া উচিত সংস্কারের বিষয়টি, বিশেষ করে প্রশাসনিক বা পরিচালনা-সংক্রান্ত সংস্কার।

মাস্টার্স আরও বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ফিফার কার্যপদ্ধতি পুনর্বিবেচনার দাবি রাখে। তিনি বলেন, সংস্কার কি পদ্ধতিতে নেওয়া হবে, সে বিষয়ে ইউরোপের মানুষদেরই বিশ্বের অন্যান্য অঞ্চলের ওপর নির্দেশ জারি করতে হবে।

প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী বলেন, বর্তমান পরিস্থিতিতে যা ঘটেছে, তা বিবেচনায় নিয়ে প্রশাসনিক কাঠামো এবং প্রেসিডেন্টের ভূমিকা ও তার প্রকৃত ক্ষমতার বিষয়টি খতিয়ে দেখাটা যৌক্তিক হবে। এমনকি যিনি নতুন করে দায়িত্ব নেবেন, তিনি হয়তো নিজের কাজের পরিধি বা দায়িত্বের ধরন পরিবর্তনের লক্ষ্য নিয়েই আসবেন।

মাস্টার্স উল্লেখ করেন, কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট আর্থিক অনিশ্চয়তার সময়েও প্রিমিয়ার লিগ কখনোই ইনফান্তিনোর সেই ব্যর্থ পরিকল্পনার মতো কোনো ‘প্রাইভেট ইকুইটি’ বা বেসরকারি বিনিয়োগের আগ্রহকে গুরুত্ব দেয়নি। যখন মানুষ বড় ধরনের সংকটের মুখোমুখি হয়েছিল, তখনও আমরা এ ধরনের কোনো সমাধানের কথা বিবেচনা করিনি। প্রিমিয়ার লিগের মডেলটি অত্যন্ত কার্যকর। মিডিয়া স্বত্ব বা সম্প্রচার স্বত্বের ব্যবসায় আমরা খুবই সফল এবং বাজারের একটি বিশাল অংশ আমাদের দখলে। তাই সেই অর্থে বাইরের কোনো বিনিয়োগের কথা ভাবার প্রয়োজন আমাদের নেই।

প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল ঘরের মাঠে কভেন্ট্রি সিটিকে আথিত্য দেবে। এর মধ্য দিয়েই শুরু হবে নতুন মৌসুম, যা নিয়ে মাস্টার্সের মতে বাড়তি কৌতূহল ও আগ্রহ রয়েছে। ম্যানচেস্টার সিটির বিখ্যাত কোচ পেপ গার্দিওলার চলে যাওয়া, নয়জন নতুন ম্যানেজারের আগমন এবং রদ্রি ও মোহাম্মদ সালাহর মতো বেশ কয়েকজন তারকা খেলোয়াড়ের বিদায়ের ফলে লিগটি এক সন্ধিক্ষণে বা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যা এক ধরনের অনিশ্চয়তা ও কৌতূহল তৈরি করেছে।

এই বিষয়ে মাস্টার্স বলেন, যদিও মঞ্চ থেকে কয়েকজন বড় তারকা বিদায় নিচ্ছেন, তবুও নতুন নতুন তারকার উত্থান ঘটবে। তিনি যোগ করেন, আসলে প্রিমিয়ার লিগের জন্য এটি একটি সুযোগ। এ মৌসুমে লিগটিকে হয়তো কিছুটা ভিন্ন রূপে দেখা যাবে। আমি জানি না শেষ পর্যন্ত পরিস্থিতি কেমন দাঁড়াবে। তবে বিষয়টি দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার মনে হয়, ওই নতুন ম্যানেজারদের সবারই সুযোগ পাওয়া উচিত। একটি যুগের সমাপ্তি ঘটে এবং নতুন আরেকটি যুগের সূচনা হয়। ভবিষ্যতে কারা বড় তারকা বা প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে উঠে আসবেন, তা নিশ্চিত করে বলা কঠিন। তবে নিশ্চিতভাবেই নতুন তারকারা উঠে আসবেন।