২১ আগস্ট, ২০২৬
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী নাবিল আহামেদ (২১) থাইল্যান্ডে চিকিৎসা নিয়ে পুনরায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১০টার দিকে তাকে ভর্তি করা হয়।
তিনি বর্তমানে ঢামেক হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের উপ-পরিচালক আশরাফুল আলম।
মাহবুবুর রহমান মোল্লা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাবিল। চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার রাজারগাও গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে এ জুলাই যোদ্ধা।
বর্তমানে রাজধানীর যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকায় থাকেন।
জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই আন্দোলন চলাকালীন রাজধানীর রায়েরবাগ কদমতলী থানার সামনে তিনি গুলিবিদ্ধ হন। গুলি তার ডান পায়ে বিদ্ধ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ড নেওয়া হয়।
সেখানে ২০ মাস চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে সেখান থেকে নাবিলকে এক মাসের জন্য বাংলাদেশে পাঠানো হয়।