আনন্দ মোহন কলেজের অধ্যক্ষের সঙ্গে গ্রীন ভয়েসের সৌজন্য সাক্ষাৎ

২১ আগস্ট, ২০২৬

আনন্দ মোহন কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ জনাব এ. কে. এম. সামসুজ্জামান, অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস আনন্দ মোহন কলেজ শাখা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় গ্রীন ভয়েসের পক্ষ থেকে নবনিযুক্ত অধ্যক্ষকে একটি Dracaena Bonsai উপহার দেওয়া হয়।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস—আনন্দ মোহন কলেজ শাখার উপদেষ্টা ও ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক জনাব আল আমীন, শাখার সভাপতি স্বর্ণা চাকলাদার, গ্রীন ভয়েস জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সবুজ সহযোদ্ধাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সাক্ষাৎ শেষে শাপলা (এসএপিএলএ) সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জনাব মো. আলমগীর হোসেনের পক্ষ থেকে গ্রীন ভয়েস আনন্দ মোহন কলেজ শাখাকে উপহার হিসেবে দেওয়া ২০টি গাছ কলেজের বিভিন্ন স্থানে শিক্ষকদের পরামর্শক্রমে রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আনন্দ মোহন কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রূপন চন্দ্র বণিক। এ সময় উপস্থিত ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সুহেলুর রহমান, গ্রীন ভয়েস আনন্দ মোহন কলেজ শাখার উপদেষ্টা ও ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক জনাব আল আমীন এবং প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জনাব জহিরুল ইসলাম।

গ্রীন ভয়েসের সদস্যরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ফলজ ও ঔষধি প্রজাতির গাছ সংরক্ষণের পাশাপাশি বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য নগরী গড়ে তোলা সম্ভব।

গ্রীন ভয়েস, আনন্দ মোহন কলেজ শাখার প্রত্যয় যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে।