খুলনা বিভাগে করোনায় আরও ৪০ জনের মৃত্যু

০১ আগস্ট, ২০২১

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৮৮০ জনের।আজ রবিবার (০১ আগস্ট ) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গতকাল শনিবার খুলনা বিভাগে ১৯ জনের মৃত্যু এবং ৫৭১ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে । এছাড়া যশোরে সাতজন, খুলনায় ও ঝিনাইদহে পাঁচজন করে; বাগেরহাটে তিনজন, নড়াইলে ও চুয়াডাঙ্গায় দুজন করে মারা গেছে।