চবির নতুন চিফ ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর ফজল

২২ আগস্ট, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের অবসরপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ জাহাঙ্গীর ফজল।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ নিয়োগ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, চবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) আবদুল আহাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে প্রধান প্রকৌশলীর (ভারপ্রাপ্ত) দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রকৌশল দপ্তরের অবসরপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) ছৈয়দ জাহাঙ্গীর ফজলকে ৬ মাসের জন্য প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান বলেন, “তাকে ৬ মাসের জন্য বিশ্ববিদ্যালয়ের চিফ ইঞ্জিনিয়ার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তার দক্ষতার উপর ভিত্তি করে এ সময়সীমা আরো বর্ধিত হতে পারে।”