মুন্সীগঞ্জে অবৈধভাবে বালু ভরাটের দায়ে ২ জনকে জরিমানা

২২ আগস্ট, ২০২৬

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে বালু ভরাটের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের নাটেশ্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. সাইফ ও আব্দুর রহমানকে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষ।

এ সময় সিরাজদিখান থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল। উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বালু ভরাটসহ পরিবেশ ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।