২৪ আগস্ট, ২০২৬
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট গ্যাস ফিল্ডসের প্রধান ফটকের সামনে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে নুসরাত মারা যায়।
ঢাকা থেকে মামা ও খালার সঙ্গে সিলেটে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় নুসরাত তাসনিম (১৫) নামে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় নিহত কিশোরীর মামা, খালা ও খালাতো বোন আহত হয়েছেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল এলাকায় সিলেট গ্যাস ফিল্ডসের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- নুসরাতের মামা মোহাম্মদ আলী (৩০), খালা কুলসুম বেগম (৫৫) ও খালাতো বোন সুমাইয়া আক্তার (২৬। তারা সবাই ঢাকার যাত্রাবাড়ির ধলাইপাড়ের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে সিলেট এসে একটি সিএনজি অটোরিকশাযোগে জাফলং বেড়াতে যাচ্ছিলেন মোহাম্মদ আলী, তার বোন ও ভাগ্নিরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট গ্যাস ফিল্ডসের প্রধান ফটকের সামনে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে নুসরাত মারা যায়। আহত হন তিনজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ নুসরাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
তামাবিল হাইওয়ে থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।