রিজভী ও ধর্মপ্রতিমন্ত্রীকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় বিএনপির আনন্দ মিছিল

২৪ আগস্ট, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং ধর্মপ্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি।

 

সোমবার (২৪ আগস্ট) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মকসুদার রহমান মাস্টার, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সরকার খোকন, সদস্যসচিব মাহমুদুল হক মামুনসহ জেলা মহিলা দল, ছাত্রদল, সাত উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় নেতাকর্মীরা বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন এবং রুহুল কবির রিজভী ও শামীম কায়সার লিংকনকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে দলীয় কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল ও পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ।

বক্তারা নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও ধর্মপ্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনকে অভিনন্দন জানান। তাঁদের নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন