জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ

২৫ আগস্ট, ২০২৬

​জয়পুরহাটের পাঁচবিবিতে উচাই জেরকা এস.সি উচ্চবিদ্যালয়ের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ স ম সামসুল আরেফিন চৌধুরী (আবু), পাঁচবিবি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃ দাঃ) তোফাজ্জল হোসেন এবং প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য বাবু বিনয় সিং, জেলা কৃষক দলের সদস্যসচিব মনজুরে মওলা পলাশ  পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান।

​আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের হাতে স্কুলব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ ও ফলদ-বনজ গাছের চারা তুলে দেন। পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের মাঝে এই বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।