২৫ আগস্ট, ২০২৬
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী করতে চট্টগ্রামের সাতকানিয়া বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো.আনাছ। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোযোগী করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানাই।
শুধু শিক্ষকদের ওপর নির্ভর করলে হবে না, সন্তানদের পড়ালেখা ও দৈনন্দিন কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকদেরও নিয়মিত খোঁজ রাখতে হবে। শিক্ষার্থীরা যেন বিদ্যালয়ে আসার সময় মোবাইল ফোন নিয়ে না আসে, সেদিকেও অভিভাবকদের নজর দিতে হবে।
মাষ্টার শাহ আলমের সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মো.হেলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মান্নান, প্রবীণ শিক্ষক মো. আয়ুব আলী, সৌদি আরবপ্রবাসী মো. জাবেদ, মো. শিবলু, মো. দিদারুল আলম ও মো. করিমসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।