জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক পরীক্ষা স্থগিত

২৫ আগস্ট, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের ‘Introduction to Social Work’ বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ সোমবার (২৪ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য নতুন সিলেবাসের পত্র কোড ২১২১০৯-এর পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি জরুরি ভিত্তিতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

তবে, অনার্স প্রথম বর্ষের অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।