২৫ আগস্ট, ২০২৬
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় রিশাত জাহান অমি (১৬) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে স্বজনরা তাকে উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রিশাত জাহান কামরাঙ্গীরচরের কলা মাঠ এলাকায় ওসমান গনির কন্যা। সে ঢাকা সিটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।
হাসপাতলে রিশাতের চাচা জাকির হোসেন বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে মঙ্গলবার সকালের দিকে বাবা-মায়েল সঙ্গে রিশাতের পারিবারিক কলহ হয়। এরপর সে কাউকে কিছু না বলে নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখে।
বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলেও তার কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে দ্রুত তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে জানান।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই কলেজ ছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিষয়টি কামরাঙ্গীরচর থানা-পুলিশকে জানানো হয়েছে।’