স্নাতক পাশেই আকিজ গ্রুপে চাকরির সুযোগ

২৭ আগস্ট, ২০২৬

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আগ্রহীরা আগামী ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদন করার নিয়ম গুরুত্বপূর্ণ তথ্য 

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: করপোরেট সেলস (মডার্ন ট্রেড)

পদসংখ্যা: ২টি 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: বিক্রয় কার্যক্রমের ফলাফল পর্যবেক্ষণের জন্য এমএস এক্সেল ও ডেটা বিশ্লেষণে ভালো দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম 

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর

কর্মস্থল: নারায়ণগঞ্জ, সিলেট

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, টি/এ, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, ছুটিকালীন ভ্রমণ ভাতা, চিকিৎসা বিমাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধাদি।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।