২৭ আগস্ট, ২০২৬
নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করেছে কুমিল্লার ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যলয়। এর মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া, মিলাদ মাহফিল, রচনা, হামদ ও নাত প্রতিযোগিতা।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ শিক্ষাবিদ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন লেখক ও গবেষক উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদ। শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক মো. আবু জাহেদের সঞ্চালনায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. কামরুর রশীদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মাওলানা মো. আমিন আহমেদ মিয়াজী।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চকবাজার জামে মসজিদের খতিব মাওলানা মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ইসলামিক বই বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক মো. মাহবুবুল আলম সুমন, যুগ্ম সম্পাদক প্রভাষক মীর মো. সোহেল রানা, যুগ্ম সম্পাদক প্রভাষক মো. আবদুল হালিম।