ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

২৭ আগস্ট, ২০২৬

ভারতের উত্তর প্রদেশের কানপুরে একটি দুই ইঞ্জিনের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন।বৃহস্পতিবার গঙ্গা নদীর তীরবর্তী একটি মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই জরুরি সেবা সংস্থার কর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছান।

কর্মকর্তারা জানান, বিমানটি নিয়ন্ত্রণ হারানোর পর দুর্ঘটনার শিকার হয়।তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।

এ ঘটনায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহত দুই পাইলটের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি কামনা করেন।