২৮ আগস্ট, ২০২৬
লালমনিরহাটের পাটগ্রামে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা সেলিম ইসলামকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার জগতবেড় ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জগতবেড় ইউনিয়নের কচুয়ারপাড়ে মামার বাড়িতে নিয়ে যায়। সেখানে খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে এক বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে মাঝপথে ছেড়ে চলে যায় সেলিম ইসলাম।
কোন উপায় না পেয়ে ওই কিশোরী (১৩) এক মেম্বারের বাড়িতে গিয়ে কিছুটা সুস্থ হয়ে তাদের সহযোগিতায় ৯৯৯ নম্বরে কল করে। পুলিশ দ্রুত মেয়েটিকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরবর্তীতে আজ সকালে পুলিশি হেফাজতে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের হলে অভিযুক্ত সেলিম ইসলামকে পুলিশি অভিযানে জগতবেড় ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে আটক করা হয়।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সৎ বাবাকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।