১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

২৮ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ জাহিদুল ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নাগেশ্বরী খাদ্য গুদামের সামনের সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহিদুল ফুলবাড়ী উপজেলার মধ্য কাশিপুর এলাকার বাসিন্দা।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই সড়কে অভিযান চালিয়ে যুবকটিকে গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।