২৮ আগস্ট, ২০২৬
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে উপজেলার পারুয়া ইউনিয়নের হাজীরহাট এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হননি।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা অর্জুন বাড়ৈ জানান, শুক্রবার ভোরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে এর আগেই আগুনে ছয়টি ফার্নিচারের দোকান, একটি মোবাইল টেলিকম দোকান, একটি ডেকোরেটর দোকান, একটি অটোরিকশা মেকানিকের দোকান ও একটি মসলা রাখার গুদাম পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তদন্তে জানা গেছে।