২৯ আগস্ট, ২০২৬
দলের হার মেনে নিতে না পেরে কোচের পদ থেকে পদত্যাগ করেন ফাতিহ তেক্কে। ক্লাব কিংবা কাউকে না জানিয়ে টেলিভিশন লাইভে পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন ট্রাবজোনস্পরের কোচ।
তবে কয়েক ঘণ্টার ব্যবধানে ট্রাবজোনস্পর জানাল, ফাতিহর পদত্যাগপত্র গ্রহণ করেনি ক্লাব। মোহাম্মদ সালাহর কোচদের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে তারা। ৪৮ বছর বয়সী কোচের অধীনেই খেলা চালিয়ে যেতে চায় তুরস্কের ক্লাবটি।
বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ট্রাবজোনস্পর।
ক্লাবের মতে, আবেগে এমন সিদ্ধান্ত নিয়েছেন ফাতিহ। তারা বিবৃতিতে লিখেছে, ‘ফেরেঙ্কভারোশির কাছে হারের পর আবেগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের প্রধান কোচ ফাতিহ তেক্কে। ট্রাবজোনস্পরের পরিচালনা পর্ষদ ম্যানেজার ফাতিহর পদত্যাগপত্র প্রত্যাখ্যান করেছে। ফাতিহ ম্যানেজারি দায়িত্ব চালিয়ে যাবেন এবং আগামী লিগ ম্যাচে আমেদস্পরের বিপক্ষে দলের ডাগআউটে তিনিই দায়িত্ব পালন করবেন।
ইউরোপা লিগে খেলতে জিততে হতো ট্রাবজোনস্পরকে। কিন্তু ১-০ ব্যবধানে প্রথম লেগে হারা তুরস্কের ক্লাবটি গতকাল বুদাপেষ্টে প্লে-অফের দ্বিতীয় লেগ ফেরেঙ্কভারোশির কাছে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত হয়। হারের পরেই পদত্যাগের ঘোষণা দেন ফাতিহ।
হার মেনে নিতে পারছে না জানিয়ে ফাতিহ বলেছেন, ‘‘অত্যন্ত সম্মানজনক পদ থেকে পদত্যাগ করছি। আজকের এই পরাজয় একেবারেই গ্রহণযোগ্য নয়।
দুর্ভাগ্য বা বাজে পরিস্থিতি মেনে নেওয়া যায়, কিন্তু এই হার মেনে নিতে পারছি না। এই অনুভূতি নিয়ে আমি ঘুমাতেও পারছি না। সবাই আমাকে ক্ষমা করে দেবেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি।’