নোয়াখালীতে ছাত্রদলের বিজয় মিছিলে হামলার অভিযোগ, আহত ৩

২৯ আগস্ট, ২০২৬

নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের নবনির্বাচিত কমিটির বিজয় মিছিলে হামলার অভিযোগ উঠেছে পদবঞ্চিতদের বিরুদ্ধে। এতে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বলসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

শনিবার বিকেলে অশ্বদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

ছাত্রদল নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, নবনির্বাচিত সভাপতি হাসান ও সাধারণ সম্পাদক মাহিদের নেতৃত্বে নেতাকর্মীরা বিজয় মিছিল করছিলেন।

এ সময় পদবঞ্চিতদের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন লাঠিসোঁটা ও লোহার পাইপ নিয়ে মিছিলে হামলা চালান বলে অভিযোগ করা হয়। এতে সাইফুল ইসলাম উজ্জ্বলসহ তিনজন আহত হন।

আহতদের অভিযোগ, পদবঞ্চিত সভাপতি প্রার্থী সাগরের নেতৃত্বে এ হামলা হয়েছে। তবে এ বিষয়ে সাগরের বক্তব্য পাওয়া যায়নি।

খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান বলেন, ‘সামান্য হাতাহাতি হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তবে তেমন কেউ আহত হয়ন

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘দুই পক্ষের মধ্যে সামান্য ঘটনা ঘটেছে। তবে আহত হওয়ার খবর আমরা পাইনি। ’