নারী চালক নেবে বিআরটিসি

২৯ আগস্ট, ২০২৬

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া ‘মহিলা বাস সার্ভিস (গোলাপি বাস)’-এর জন্য চালক নিয়োগ দেবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

নো হচ্ছে না কেন

ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

নেপালের বন্যা কি বড় বিপদের সংকেত?

উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

advertise

আগামীর সময়

চাকরি

নারী চালক নেবে বিআরটিসি

আগামীর সময় প্রতিবেদক

agamir somoy

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১৭:৩১

নারী চালক নেবে বিআরটিসি

গোলাপী বাস চালাচাচ্ছেন এক নারী

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া ‘মহিলা বাস সার্ভিস (গোলাপি বাস)’-এর জন্য চালক নিয়োগ দেবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। অস্থায়ী ভিত্তিতে কিছুসংখ্যক নারী চালক নিয়োগের লক্ষ্যে ‘ওয়াক ইন ইন্টারভিউ’ বা সরাসরি সাক্ষাৎকারের আয়োজন করেছে সংস্থাটি।

গাজীপুরের জয়দেবপুরে বিআরটিসির কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন প্রাথমিক নির্বাচনী পরীক্ষা (গাড়ি চালনা) অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ সেখানে উপস্থিত হতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নারী চালক পদে আবেদনকারীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি। প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ অথবা জন্মনিবন্ধন সনদ থাকতে হবে।

এ ছাড়া আবেদনকারীর ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। যাদের বর্তমানে ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তারাও বিজ্ঞপ্তিতে উল্লিখিত শর্ত পূরণ করে অংশ নিতে পারবেন। প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।

বিআরটিসি জানিয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত নারী চালকদের ৭ দিন থেকে দুই মাস পর্যন্ত ভারী গাড়ি চালনার প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালে চালকদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করপোরেশন বহন করবে। প্রশিক্ষণ শেষে ‘রোড পারফরম্যান্স টেস্ট’-এ উত্তীর্ণ হলে বিআরটিসির প্রচলিত প্রশাসনিক ও আর্থিক বিধিমালা অনুযায়ী দৈনিক মজুরিভিত্তিক চালক পদে নিয়োগ দেওয়া হবে।

তবে চূড়ান্ত নিয়োগের আগে কোনো ধরনের আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ থাকবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ভবিষ্যতে বিআরটিসির স্থায়ী চালক পদে নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত পূরণসাপেক্ষে এসব প্রার্থীর অগ্রাধিকার বিবেচনা করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ে বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং ড্রাইভিং লাইসেন্সের মূল কপিসহ উপস্থিত থাকতে হবে।