ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

৩০ আগস্ট, ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক চয়ন মোল্লা (২৩) নিহত হয়েছেন। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসনহাটি গ্রামের দলিল উদ্দিন মন্ডলের বড় ছেলে। 

তিনি সৌদি আরব প্রবাসী। গত ঈদুল আযহার ছুটিতে দেশে এসেছিলেন। এ সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী  দুই যুবক সিয়াম (২৩) ও  নয়ন (২১)গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 


ঘটনাটি ঘটেছে শনিবার(২৯ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে ফরিদপুর- বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার নওপাড়া নামক স্থানে।
ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালক চয়ন মোল্লা তার  দুই বন্ধু সিয়াম ও নয়ন কে নিয়ে পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার লস্করদিয়া থেকে শনিবার বিকেলে ভাঙ্গা ঘুরতে এসেছিলেন। ফেরার পথে সন্ধ্যা সাতটার দিকে ভাঙ্গা পৌরসভার নওপাড়া নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক চয়ন মোল্লা মারা যান। মোটরসাইকেলের অপর দুই আরোহীকে গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও এলাকাবাসী উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে তাদের অবস্থার অবনতি ঘটায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। 

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সাজ্জাদুর রহমান জানান, বরিশাল-ফরিদপুর মহাসড়কের ভাঙ্গা পৌরসভার নওপাড়া নামক স্থানে সন্ধ্যায় অজ্ঞাতবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক চয়ন মোল্লা নামে এক যুবক মারা গেছে। অন্য দুজন গুরুতর আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত গাড়িটির সন্ধান চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন