৩০ আগস্ট, ২০২৬
ভোলায় মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব সাহিত্য কেন্দ্র পাঠক ফোরাম আয়োজিত আড্ডায় মধ্যমণি ছিলেন কবি পীযুষ কান্তি হালদার। মাসিক সাহিত্য আড্ডায় কবি জুলফিকার আলীর সভাপতিত্বে স্বরচিত কবিতা পাঠ করেন কবি শাহাব উদ্দিন শামীম, কবি ফিরোজ মাহমুদ, কবি আল মনির, কবি নেয়ামতউল্ল্যাহ, কবি বিলকিস জাহান মুনমুন।
ফাঠক ফোরাম এর আহ্বায়ক জুন্নু রায়হান এর সঞ্চালনায় সাহিত্য আড্ডায় অংশ নিয়েছেন শিশু শিল্পী ইরাজ, সুবা তাবাসসুম। কবিতা পাঠ করেন শাহ বাহাউদ্দীন, হাসনাইন, মাহাথির প্রমুখ।
অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ কবি পীযুষ কান্তি হালদার বলেন, দ্বীপজেলা ভোলার সাহিত্য সাংস্কৃতির ইতিহাস বেশ সমৃদ্ধ। এই পলিমাটিতে জন্ম নিয়েছেন অনকে প্রথিতযশা কবি সাহিত্যিক। এক সময় এই জেলায় সাহিত্য সাংস্কৃতিক চর্চার ঐতিহ্য ছিল। পাঠক ফোরাম আয়োজিত এই মাসিক আড্ডা সাহিত্যাঙ্গনকে আবার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।