সিরাজগঞ্জে ইকোপার্ক থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

০১ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জে একটি ইকোপার্ক থেকে আব্দুস সালাম ওরফে রঞ্জু সরকার (৬৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার সন্ধ্যায় যমুনা সেতুর পশ্চিমপাড়ের উত্তর পাশে অবস্থিত পার্কের গোলঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আব্দুস সালাম উল্লাপাড়া উপজেলার প্রতাব গ্রামের ওমর আলী সরকারের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান জানান, আব্দুস সালাম ওরফে রঞ্জু সরকার দুইদিন আগে পরিবারের লোকজনের সাথে রাগারাগি নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ইকোপার্কের গোলঘরের বেঞ্চের ওপরে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। 

মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরো জানান, নিহতের শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যানি। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রৃকত কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।