বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে শোভাযাত্রা

০১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি চলছে। কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও এতিম শিশুদের জন্য বিশেষ খাবার ব্যবস্থা। 

আজ সকালে এক বিশাল শোভাযাত্রা জেলা শহর মাইজদী পৌর বাজারের সামনে থেকে বের করা হয়। সাবেক ছাত্রনেতা আব্দুল করিম মুক্তার নেতৃত্বে শোভাযাত্রাটি প্রধান সড়ক হয়ে শিল্পকলায় গিয়ে শেষ হয়। 

এদিকে, শিল্পকলা একাডেমিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-৪ আসনের এমপি ও বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। 

এই সময় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলম আলো ও সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুন অর রশিদ আজাদ, জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসিসহ সর্বস্তরে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।