০১ সেপ্টেম্বর, ২০২৬
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গাজীপুরে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্তকরণ, র্যালি ও আলোচনা সভার আয়োজন করে গাজীপুর মহানগর বিএনপি।
মঙ্গলবার এসব কর্মসূচিতে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি এবং বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিকালে কালীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন।
অন্যদিকে, সকালে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমানের নেতৃত্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর এলাকায় র্যালি অনুষ্ঠিত হয়।
এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় অনুষ্ঠিত আরেকটি র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।