০২ সেপ্টেম্বর, ২০২৬
দীর্ঘ সাত মাস শেরপুর জেলা বিএনপির কমিটি নেই। এর মধ্যেই বিএনপির দুই গ্রুপ নানা আয়োজনে আলাদা আলাদা ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। কর্মসূচিতে সকাল ৭টায শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশের নেতৃত্বে বিএনপির একাংশ।
অপরদিকে, সকাল সাড়ে ৭টায় একই কার্যালয়ে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরীর নেতৃত্বে বিএনপির অপর অংশ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।
এরপর বেলা ১২টায় শহরে থানা মোড়স্থ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হযরত আলী নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় এই সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, এডভোকেট আব্দুল মান্নান পিপি, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।
অপরদিকে বিকাল ৪টার দিকে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের এমপি মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে বিএনপির অফিসে এসে বৃষ্টির কারণে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অথিতির বক্তব্য রাখেন এমপি রুবেল।
বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রদল সভাপতি আওয়াল চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান তারা, আবু রায়হান রুপন, কামরুল ইসলাম ও যুবনেতা শওকত হোসনে প্রমুখ।