০২ সেপ্টেম্বর, ২০২৬
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা, দোয়া ও সাংস্কৃতি অনুষ্ঠান পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর টয়েনবি সার্কুলার রোডের জাতীয় জনতা পার্টি কার্যালয়ে ওই কর্মসূচি পালিত হয়।
জাতীয় জনতা পার্টির প্রধান সমন্বয়ক মো. মুজিবুর রহমান চৌধুরী হিরুর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ ইসলামিক রিপাবলিকান পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাওলানা শেখ মো. ওবায়দুল্লাহ বিন সাঈদ জালালাবাদী। বিশেষ অতিথির বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নইম জাহাঙ্গীর ও আমিনা খাতুন ইভা প্রমুখ।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও বাংলাদেশ রাষ্ট্রের কারিগর জেনারেল আতাউল গণি ওসমানীকে আজকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হয় না। রাষ্ট্রের সব জায়গা থেকে তার নাম মুছে ফেলা হয়েছে, যা এই জাতির জন্য লজ্জাজনক। অবিলম্বে জেনারেল ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন ও ওসমানীর বীরত্বগাঁথা বর্তমান তরুণ প্রজন্মের কাছে প্রচারিত হলে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।