ইবিতে পাঠকমেলার নেতৃত্বে আফিয়া-তানিম

০৩ সেপ্টেম্বর, ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘আমার দেশ পাঠকমেলা’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন সমাজকল্যাণ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফিয়া আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানিম তানভীর।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আমার দেশ পাঠকমেলা কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মো. সাজ্জাদ হোসেন ইউনুস ও সাধারণ সম্পাদক মো. রাহাতুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিকে আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন ড. মাহমুদুর রহমান। এছাড়া, সুপারিশক্রমে কেন্দ্রীয় পর্ষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদুর রহমান সিহাব এবং সমন্বয়কারী হিসেবে শাখার সাবেক সভাপতি মো. রুহুল আমিন কমিটির অনুমোদন প্রক্রিয়ায় সহযোগিতা করেন।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন সাইফ উদ্দীন। সহ-সভাপতি হিসেবে রয়েছেন সজীব হোসেন ও মোসাদ্দেক হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক মিশুক শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক সাকীফ বিন আলম, সহসাংগঠনিক সম্পাদক তাওহিদ ইসলাম ও সায়েম হোসেন, দপ্তর সম্পাদক আদিল মো. তাসিফ, সহদপ্তর সম্পাদক মরিয়ম ফেরদৌস, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল ইসলাম রাকিব এবং অর্থ সম্পাদক রবিউল হাসান।

নারী ও শিশুবিষয়ক সম্পাদক ফারহানা ইয়াসমিন, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মেহরাব হোসেন, পাঠাগার ও পাঠচক্রবিষয়ক সম্পাদক নূর ছানজিদা স্মৃতি, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মিনহাজুর রহমান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক শিহাব উদ্দীন, স্বাস্থ্য ও সামাজিক সেবা সম্পাদক রূপালী আক্তার, ধর্মবিষয়ক সম্পাদক আহমাদ জাবের এবং ক্রীড়াবিষয়ক সম্পাদক সবুজ আলী।কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. তানভীর ইশরাক, আরাফাত হোসেন, নাফিজ আহমেদ, নাজমুস সাকিব, ফাহিম বাবু, সাদকুর রহমান সৈকত, আবিদুল ইসলাম খান, মোরসালিন, কাজী সাজিয়া ইসলাম ও মোজাহিদুল ইসলাম মিম।

নব-মনোনীত সভাপতি আফিয়া আলম বলেন, “আমার দেশ পাঠকমেলা শুধু একটি সংগঠন নয়, এটি পাঠক, লেখক ও সংস্কৃতিমনস্ক মানুষের এক মিলনমেলা। বই ও জ্ঞানচর্চার মাধ্যমে একটি আলোকিত সমাজ গড়তে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে আমরা সবাই পাঠাভ্যাস এর পাশাপাশি সৃজনশীল জ্ঞানচর্চা,সামাজিক সেবামূলক নানান কাজ করা হয়।সর্বোপরি,সংগঠনটি আমাদের সবার কল্যার্ণে সর্বদা কাজ করে আসছে।আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের জায়গা থেকে এই সংগঠনটি এগিয়ে নিয়ে যেতে।”