মাদক প্রতিরোধে বুড়িচংয়ে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

০৩ সেপ্টেম্বর, ২০২৬

 

‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদকের বিরুদ্ধে ফুটবল’ এই প্রতিপাদ্যকে ধারণ করে কুমিল্লার বুড়িচংয়ে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার ভরাসার উচ্চ বিদ্যালয় মাঠে হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে।

এতে দাউদকান্দি মোহাম্মদপুর ফুটবল দলের বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে জয় পেয়েছে  ব্রাদার এএফসি কুমিল্লা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিন। ষোলনল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকরাম হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক  শফিউল আলম সুমন। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন।

এ সময় বিএনপি ছাড়াও ছাত্রদল, যুবদলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।