০৪ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গুনিয়ার পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ডা. মুহাম্মদ তাশদীদ নূর।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম আগামী ছয় মাসের জন্য তাকে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন।
ডা. মুহাম্মদ তাশদীদ নূর পেশাগত জীবনে একজন চিকিৎসক। পাশাপাশি তিনি শিক্ষা, সামাজিক কর্মকাণ্ড, ক্রীড়া ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
ডা. তাশদীদ নূর রাঙ্গুনিয়ার একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তার দাদা মরহুম আলহাজ মুহাম্মদ নুরুচ্ছফা ১০ নম্বর পদুয়া ইউনিয়নের দীর্ঘদিনের চেয়ারম্যান ছিলেন।
এছাড়া তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা ও দাতা হিসেবে এলাকায় স্মরণীয় হয়ে আছেন।
ব্যক্তিগত জীবনে ডা. মুহাম্মদ তাশদীদ নূর এক পুত্র সন্তানের জনক। তার সহধর্মিণী ডা. জায়মা তাজিন চৌধুরীও পেশায় একজন চিকিৎসক।