মেহেরপুরে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

০৪ সেপ্টেম্বর, ২০২৬

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে কনা খাতুন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার মটমুড়া ইউনিয়নের ছাতিয়ান গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ছাতিয়ান মসজিদ পাড়ার কৃষক মামুন মিয়ার মেয়ে।

কনা'র নিকট আত্মীয় লিটন হোসেন জানান, কনাবাড়ির পাশে পুকুর পাড়ে খেলা খেলছিল অসাবধানতাবশত বছর পুকুরে পড়ে যায়। বেশ কিছু সময় তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে পরে পুকুরে মরদেহ ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করা হয়।

 গাংনী থানার ওসি মহাদ্দিদ মোর্শেদ চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি নিয়ে অপমৃত্যুর মামলা হবে।