পাংশায় অগ্নিকাণ্ড, ৫ দোকান পুড়ে ছাই

০৫ সেপ্টেম্বর, ২০২৬

 

রাজবাড়ীর পাংশা বাজারে বসতবাড়ির রান্নাঘর থেকে লাগা আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আজ শুক্রবার দুপুর ২টার দিকে শহরের বারেক মোড় এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পাংশা বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, একটি বসতবাড়ির রান্নাঘরের পাশে রাখা পাটকাঠির পালার ওপর বল্লার বাসা পোড়ানোর সময় সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে বাজারে। আগুনে পাংশা বণিক সমিতির সভাপতির দুইটি দোকান, ক্ষীরোদ পালের একটি ফার্নিচারের দোকানসহ মোট ৫টি দোকান পুড়ে গেছে। ১ ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন।

পাংশা বণিক সতিতির সভাপতি বাহারাম হোসেন সরদার বলেন, বড়তবাড়ির আগুন থেকে তার দুটিদোকানসহ মোট ৫টি দোকান আগুণে পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

রাজবাড়ী জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পাংশা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।