☰
✕

দেশে করোনায় আরও ২৪১ জনের মৃত্যু

০৮ আগস্ট, ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ৬৫২ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১০ হাজার ২৯৯ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ৫২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৬২৭ জন এবং এখন পর্যন্ত  ১২ লাখ ৫ হাজার ৪৪৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে আরও জানানো হয়, দেশে ৭০৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ১৩০টি নমুনা সংগ্রহ এবং ৪২ হাজার ৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৮১ লাখ ১৭ হাজার ৪১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ৫২ শতাংশ।শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৭ শতাংশ।