১৪ আগস্ট, ২০২১
পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় আজ শনিবার (১৪ আগস্ট) গ্যাস সরবরাহ ১০ ঘণ্টা বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
গতকাল শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর বড় মগবাজার, তালতলা গলি, জাহানবক্স লেন, গাবতলা, ওহাব সড়ক, নয়াটোলা, চেয়ারম্যান গলি, মধুবাগ ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া আশপাশের এলাকাতেও গ্যাসের চাপ কম থাকবে