☰
✕

খুলনা বিভাগে করোনায় আরও ১৮ জনের মৃত্যু

১৬ আগস্ট, ২০২১

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে ৩৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ সোমবার (১৬ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃতদের মধ্যে ঝিনাইদহে ছয়জন, কুষ্টিয়ায় ছয়জন, মেহেরপুরে তিনজন, যশোরে দুইজন, চুয়াডাঙ্গায় এক জন রয়েছেন।